প্রচ্ছদকবিতাজুলাইয়ের কবিতা

লিখেছেন : হাসান আলীম

জুলাইয়ের কবিতা

হাসান আলীম 

লাল জুলাই 
……….

১.
একটি নাম বিপ্লবী বীর
বীরশ্রেষ্ঠ আবু সাঈদ,
একটি নামে চিত্ত অধীর–
স্বাধীনতার তূর্য -হৃদ।

২.
স্বৈরাচারের গুলির তোড়ে 
শহীদ হলো মুগ্ধ মীর,
তার রক্তে, গণজাগরণে
উঠলো জেগে লক্ষ বীর।

৩.
পাকিও নাই খাকিও নাই 
নাই বৃটিশ বেনিয়া 
লীগ পুলিশে বাঙাল মারে 
দেখ চক্ষু মেলিয়া। 

৪.
ব্যাক খাইলো ট্যাংক খাইলো 
এসালম ও দরবেশে,
লুটের মহল কে বানালো 
হবু গবুর এই দেশে।

৫.
কালো বিলাই 
কালা চোখে 
কি দিচ্ছে রে বিলাই! 

জুলাই হলো লাল শিমুলের 
লাল লোহিতের 
বিপ্লবী ফুল, মূলের।

কালো বিলাই 
দাস্যবৃত্তি ছাড়ো, 
দেশ-জনতা তোমায় দিবে কিলাই।

৬. 
লাল জুলাইয়ের 
হৃদপিণ্ডটা বৈষম্যহীন 
সাম্য,
ন্যায় ও ইনসাফ হোক না কায়েম 
এই শ্লোগানই কাম্য।

৭.
লাল জুলাইয়ের বিপ্লবীদের 
যারা বলে সন্ত্রাসী, 
তাঁরাই  দেশের গণশত্রু, 
তারাই চণ্ড– আগ্রাসী। 

স্বৈরাচারের দোসর যারা
যারা তাদের সাফাই গায়, 
স্বাধীনতার শত্রু তারা 
ভাঙ্গা নায়ে পাল উড়ায়। 

৮.
লাল জুলাইয়ের বিপ্লবী বোন 
মিতু ও মিম, 
ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে
দেয় শ্লোগান চণ্ড-ভীম।

আর্তনাদে, খুন-আওয়াজে 
কাঁপায় দেশ ও বিশ্বটাকে, 
ইসমাইলের শাহাদাতে 
ভাই হারা বোন নিত্য ডাকে।

৯.
তুমি কে আমি কে
রাজাকার রাজাকার, 
কে বলছে কে বলছে 
স্বৈরাচার স্বৈরাচার। 
এই শ্লোগান হেচকা টান  
জুলুম শাহী  খানখান।

আরও পড়তে পারেন

2 COMMENTS

  1. চমৎকার।
    কবিতায়,ছড়ায়
    কবিরা হাসুর ভীত নাড়ায়!

  2. দারুণ ছড়া। দারুণ লিখেছেন ভাই। ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে আমরা ছাড় পেতাম না। আমরা জুলাই যোদ্ধা। জুলাইতে আমাদের কলম সচল ছিল। কিন্তু প্রকৃত যোদ্ধারা দাওয়াত পায় না। 😄

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা