স্বচ্ছ দে
একটি পিঁপড়া তার নিজের মন মতো করে হাঁটছে। ভোরের কুয়াশা মাখা অন্ধকার সকাল। হয়তো একটু সূর্যের উষ্ণতা উঁকি দিবে। পিঁপড়ার পিছন একটি একটি করে অনেক গুলো পিঁপড়ে যাচ্ছে। আমি ছোটো পিঁড়িতে গালে হাত দিয়ে বসে দেখছি। হঠাৎ করেই ভোরে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আর ঘুম ধরে না। ভোরেও আগের মতো উঠতে পারি না। কিন্তু এখন উঠে পড়ি।উঠে ঘরের দড়জার সামনে বসে পিঁপড়ে দেখি। লাল কালো পিঁপড়ে। ছোটো বেলায় ভোরে উঠে তাই করতাম। কত স্মৃতি।পিঁপড়ে মাঝে মাঝে মেরেও ফেলতাম।অন্য পোকা মেরে তাদের দিতাম। দেখতাম ধীরে ধীরে একের পর এক ভির হচ্ছে এই পোকার দেহের উপর। নিয়ে যাচ্ছে পোকার সবকিছু। আজ কি তাই করবো।কোনো পোকা খুঁজে দিবো। শীত করছে।আমার কোনো কিছুই খুঁজে দিতে হলো না। পিঁপড়েরা নিজেরাই যাচ্ছে তাদের শীতের ভোরে খাবারের সন্ধানে। একটি তেলাপোকা চিত হয়ে শুয়ে আছে। হাত পা নাড়ছে খুব ধীরে ধীরে।তার উপরে কয়েকটি পিঁপড়ে।
ধীরে ধীরে আরো কয়েকটি পিঁপড়ে তেলাপোকা শরীরের উঠে পড়লো,কেউ তেলাপোকার হাত নাড়া বন্ধ করে তারায় নাড়াচাড়া,কেউ পা ধরে টানাটানি করছে। কেউ আবার মাথা ধরে।তেলাপোকা চোখ ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে।এক দৃষ্টিতে তাকিয়ে আছে।উপরের আকাশের দিকে।দেখা গেলো কয়েকটি পিপড়ে মিলে কিছু সময়ের মধ্যে তেলাপোকার উপরের হাত ছিড়ে ফেলেছে,কেউ পাখা ছিড়ে নিয়ে যাচ্ছে। কেউ তেলাপোকার পেট ভিতর ছিদ্র করে ফেলেছে।একটি পিঁপড়ে তো পেটের ভিতরেই মাথা ঢুকিয়ে দম বন্ধ হয়ে মারা গেলো,সেই পিঁপড়ে আরেক পিঁপড়ে নিয়ে যাচ্ছে।ধীরে ধীরে তেলাপোকার সবকিছু নিয়ে যাচ্ছে,দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যাচ্ছে।কেন জানি মনে হলো তেলাপোকা আকাশের দিকে তাকিয়ে ছিলো না,তাকিয়ে ছিলো আমার দিকে। আমার চোখের দিকে। আমি তার চোখ দেখতে না পেলেও ভালো করে কেনমনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে ছিলো। হঠাৎ মাথা ঘুরিয়ে দেখি দুটো ছোটো ছোটো তেলাপোকা দেওয়ালে পাশে দাঁড়িয়ে আমাকে পিপড়েদের আর তেলাপোকা দেখছে। দেখছেই। আমি হয়তো ভোরের সকালে এক মৃত্যুর অপরাধ নিয়ে বেঁচে থাকবো।
কেন জানি মনে হচ্ছে তেলাপোকা জীবন টা আমাদের বাবার জীবনের মতো,টাকা উপার্জন করার পিছনে সময় দিতে দিতে কোথায় হারিয়ে গেছে জানা নেই। একজন বেকার যুবকের চাকরির পিছনে ছুটতে ছুটতে কখন তার হাত পা মাথা হারিয়ে গেছে জানা নেই। আর নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহ মন প্রতারনায় ছিন্ন বিছিন্ন হয়ে যাচ্ছে এটাই বা কে জানে। পিঁপড়ে গুলোও আমরা, তেলাপোকাটাও আমরা। জীবন কত অদ্ভুত রকমের জাদু করে। চোখের ভাষার মতো।সহজে বুঝা যায় না,যারা বুঝতে পারে তারা কিছু বলতে পারে না।
…………..
ময়মনসিংহ








Just wowwwwww vai
Go ahead