প্রচ্ছদকবিতাআজাদীর শাহজাদা ও অন্যান্য কবিতা

লিখেছেন : মাহমুদ মেঘ, জিয়া হক, আতিফ আবু বকর

আজাদীর শাহজাদা ও অন্যান্য কবিতা

কিংবদন্তির জন্মদিন
মাহমুদ মেঘ
…………………..

​আজকে তোমার জন্মতিথির ক্ষণে
শ্রদ্ধা জাগে বিপ্লবীদের মনে
আঁধার চিরে আনলে যখন আলো
মুক্তিকামী বাসলো তোমায় ভালো।

​রক্তে তোমার ধন্য হলো মাটি
রইলো তোমার আদর্শ যা খাঁটি
মৃত্যু জয়ের গাইলে তুমি গান
দেশের তরে সঁপে দিলে প্রাণ।

​শহীদ তুমি অমর আলোর রেখা
ইতিহাসে তোমারই নাম লেখা
জন্মদিনের এই সে পুণ্য ক্ষণে
স্মরণ করি সজল দুনয়নে।

………………….
আজাদীর শাহজাদা
জিয়া হক
…………………..

বিদ্রোহী কবিতার আগুনের ফুল
বদরের ওহুদের ঘোড়া দুলদুল
বিদায় হজের কথা রাসুলের বাণী—
গোলাপের পাপড়িতে ছড়াও অতুল।

হতভাগা বাঙালির চিরচেনা মুখ
জনম দুখিনী মা’র কাঙ্ক্ষিত সুখ
তরুণ যুবক বুড়ো সকলের ভাষা
মরা গাঙে ঢেউ ওঠে জেগেছে দুকূল।

শত বছরের চিরসত্যের চাঁদ
অবারিত জোছনার নয়া চাষাবাদ
প্রগাঢ় আঁধার ছিঁড়ে নতুন সকাল
পাখি গায় ফুল ফোটে মনের বকুল।

মুবারক ইলিয়াস ইসলাম খান
সিরাজউদ্দৌলার বিজয়ের গান
শরীয়ত, রজব আলী, তিতুদের প্রেম
শিরায় শিরায় বহে ঝরনা আমূল।

আমীর আলী, নওয়াব আলী, ফজলুল হক
ওলি-আওলিয়াদের কাশফের ছক
ধর্ম-বর্ণ শেষে মানুষ আপন
হিন্দু না মুসলিম ভেঙে গেছে ভুল।

আজাদীর শাহজাদা বীরদের বীর
জুলুমের মসনদে উন্নত শির
আল্লাহর দুনিয়ায় কোনো ভয় নেই
ওসমান হাদিরাই মাহদির ফুল।

৩০. ০৬. ২০২৬ খ্রি.

………………………….
শহীদ ওসমান হাদি স্মরণে
আতিফ আবু বকর
………………………….

লিখতে গেলে তোমার জন্য থমকে যাই
রক্ত গোলাপ পুড়ছে যেন চমকে যাই,
তুমি কোথায় ডাকছো না আর শাহবাগে
উপেক্ষিত আক্ষেপে মুখ আহ্ রাগে।

বলছো না ভাই এই কবিতার মিছিল হই
মুক্তিকামির সমুখ সারির ভি সিল হই,
ভাঙতে হবে পিছিয়ে থাকা মিথের শোক
সেই সে জাতি আমরা তো ভাই জিতের লোক।

কই হারালে অনলবর্ষী অতন্দ্র হে আগুন ফুল,
তুমিহীনা মুষড়ে গেছে প্রতিরোধের ফাগুন ফুল।
চৌদিকে হায় বিহ্বলতা কেমন যেন কক্ষহীন
সাহসীদের আগলে রাখার প্রদীপ্ত সেই বক্ষহীন।

তোমার নামে মর্সিয়া গায় মাতৃকোড়ের শিশুরাও,
এপিটাফে ঢুকরে ওঠে অলসমনা পিছুরাও।
হে মুজাহিদ শহীদ সুহৃদ বন্ধু হে ভাই নিকটজন,
চলবে তো তাই তোমার লড়াই চোখ রাঙালেও বিকট-জন।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা