প্রচ্ছদগদ্যআল মাহমুদের কফিন

লিখেছেন : এবাদুর রহমান

আল মাহমুদের কফিন

এবাদুর রহমান

আল মাহমুদের কফিন বহন করতেসে যে নৌজোয়ানরা
এঁদের কয়জনকে আপনি চিনেন?
এঁদের কয়জন আজকে বাঙ্গালা ভাষার প্রধান কবি?

তুলনায় স্মরণ করুন, বুদ্ধদেব বসুর শবযাত্রায়,
বাঙ্গালা ভাষার কোন প্রধান কবি উপস্থিত ছিলেন না?

তুলনায় স্মরণ করুন, শক্তি চট্টোপাধ্যায়ের শবযাত্রা…

শক্তি চট্টোপাধ্যায়ের সাথে মাহমুদ ভাই নিজেকে
কখনো তুলনাও করেছেন, হাসিচ্ছলে, কিন্তু,
শেষ যাত্রায় শক্তিদার মতো বিদায় তো তিনি
পেলেন না, বাঙ্গালা ভাষার, কবিদের কাছে থেকে।
কেন?

উত্তর জানবার হিম্মত হবে আপনার?

আল মাহমুদ মুসলমান সংস্কৃতি ও মুসলমানদের এই অঞ্চলে
ইসলামোফোবিক ডিসকোর্সের সিস্টেমেটিক জুলুম-এর শহীদ।

বাঙালির সাম্প্রতিক ইতিহাসের ট্র্যাজেক্টরি অনুধাবন করে
আমার এই প্রতীতি হয়েছে যে,
বাংলাদেশে মুসলমানদের লেখায় পেঁয়াজ-রসুনের গন্ধ খোঁজার
“শব্দ-সাম্প্রদায়িকতার” হিন্দুত্ববাদী রাজনীতির অবসান হচ্ছে,
অবশেষে।

অবসান হইসে তো কি হইসে?
তার প্রোডাক্ট কি?
কই?
কাজের মান কেন এত ফালতু?

বুযূর্গ আল মাহমুদ আপন কৃষ্টির হেফাজতে,
বাংলা ভাষায়, পূর্ব বাঙ্গালার রুহ প্রবেশ করায়,
কলোনিয়াল আধিপত্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন…

কিন্তু, তাঁর লড়াইয়ের লিগেসি নিয়ে পড়াশুনা কোথায়?

বখতিয়ারের ঘোড়ায় তুর্কি শাসন ও বাংলা ভাষার রসায়ন
নিয়ে যে অনন্য কাজ মাহমুদ ভাই করেছেন,
তা নিয়ে একটা বিশ্লেষণ, একটা প্রকৃত গবেষণা কোথায়?

নিচু জাতের হিন্দু ভাগচাষীদের সন্তান,
কনভার্টেড মুসলিমরা,
কবি আল মাহমুদরে যত পূজা করে,
গদগদ হয়ে কিছু মূর্খ বিশেষণ দেয়,
ভুল উচ্চারণে তাঁর কিছু কবিতা আবৃত্তি করে,
কিন্তু, আদৌ কি তাঁর লেখা বুঝে?

তার অসম্ভব আধুনিকতা আত্মস্থ করার ক্ষমতা রাখে?

শুভ জন্মদিন, কবি।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা