প্রচ্ছদগদ্যআজ তাঁর জন্মদিন

লিখেছেন : শাহিন রিজভি

আজ তাঁর জন্মদিন

শাহিন রিজভি 

মানুষের জন্ম হয় পৃথিবীকে কিছু দেয়ার জন্য। পৃথিবীও তাকে সুন্দর করে সাজিয়ে তোলে, অমর করে রাখে, তার অবদানকে পৌঁছে দেয় সৃষ্টিশীলতা সুউচ্চ শিখরে। 

উইলিয়াম শেক্সপিয়ার তার জুলিয়াস সিজার নাটকে একটি উক্তি করেছিলেন ” জন্মদিন তারই শুধু আসে বন্ধুদের কাছে, মৃত্যুর পর জন্মদিন হয়ে যায় জনতার, যদি কিছু সুকৃতি থাকে”। 

আজ যার জন্মদিন আমার বিশ্বাস তিনি জনতার কাছে পৌঁছে গেছেন। 

২৪ এপ্রিল জন্ম হয় কবি, সাংবাদিক, অধ্যাপক ও কলামিস্ট শান্তা মারিয়ার। জন্মদিনে অনেক-অনেক শুভেচ্ছা এবং পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

একটা মানুষ কতটা কাজ পাগল হয় তার উৎকৃষ্ট উদাহরণ শান্তা মারিয়া। কোন কাজে তাঁকে কখনো বিরক্ত হতে দেখিনি, যন্ত্রের মত কাজ করে গেছেন একের পর এক। বিশেষ করে লেখালেখির অঙ্গনে দুহাতে লিখে যাওয়া মানুষ দ্বিতীয়টি আমার চোখে পড়েনি। মাঝেমধ্যে খুব অবাক হই। হয়তো কোন একটা বিষয়ের উপর তাকে লিখতে বলা হলো তিনি যে কিভাবে সেই লেখাটাকে ১ ঘন্টার মধ্যে লিখে ফেলতে পারেন এটা অবিশ্বাস্য, অন্তত আমার কাছে এটি একটি বিস্ময়ের ব্যাপার। আমরা ৩০ বছর একসঙ্গে পথ চলছি। তার লেখা আমার কাছে যতটা প্রিয় তার চেয়ে অনেক বেশি  সম্মান করি তাঁকে তার ভালো মানসিকতার জন্য। তিনি একজন সফল মানুষ, সফল লেখক, একজন উদার মানুষ, একজন ভালো স্ত্রী, একজন উত্তম মায়াবতী মা এবং স্পষ্টভাষী। 

বিভিন্ন বিষয়ে তার পড়াশোনা অনেক। আমি দেখেছি যে কোন বিষয়ের উপর তিনি অকপটে কথা বলে যান, বিশেষ করে মিথলজি এবং ইতিহাস। সন তারিখ কিভাবে যে মনে রাখেন এটা আমার কাছে সত্যিই আশ্চর্যের ব্যাপার। স্মৃতিশক্তিতে তিনি যেন তার পিতামহ জ্ঞানতাপস ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর শক্তিটি পেয়ে গেছেন। 

একটু অন্য প্রসঙ্গে যাই, তাঁর সঙ্গে যাদের আলাপ পরিচয় আছে তারা সবসময়ই দেখেছেন তিনি খুব সেজেগুজে থাকেন। হ্যাঁ তিনি সেজেগুজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে থাকায় তার জুড়ি নেই। অনেকের ধারণা তিনি বিশ্বাসী হলেও ধর্ম কর্মে তেমন মনোযোগী নন, সত্যি বলতে কি আমি তাকে বিনা কারণে কখনোই নামাজ কাজা করতে দেখিনি, বিদেশের মাটিতেও খুঁজে বের করে ৩০ কিলোমিটার দূরে মসজিদে গিয়ে প্রতিনিয়ত তিনি জুমার নামাজ আদায় করেন। ঠিক তার বাবা ভাষা সৈনিক আ জা ম তকীউল্লাহ সাহেবের মত। তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা। তিনি যেন মানুষের ধারণাকে পাল্টে দিয়েছেন। আমরা জানি কমিউনিস্টরা নাকি নাস্তিক হন কিন্তু তকীউল্লাহ সাহেব বলতেন  কমিউনিস্ট হলে ধর্ম করা যাবে না এমন তো কোন কথা নেই। ধর্ম হচ্ছে মানুষের বিশ্বাসের জায়গা এটি একান্তই তার ব্যক্তিগত। শান্তা মারিয়ার মধ্যে তার বাবার সেই বিশ্বাসটা খুবই প্রগাঢ়।

যাহোক, শান্তা মারিয়া এখন প্রবাসে আছেন এবং খুব সম্মানজনকভাবে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। লিখালিখি করে যাচ্ছেন নিরলস ভাবে। তার এই লেখা, তার এই সৃষ্টি একদিন তাঁকে বাংলা সাহিত্যের সুউচ্চ আসনে স্থান করে দিবে এই প্রত্যাশা করি।

আবারো অসাধারণ একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

আরও পড়তে পারেন

3 COMMENTS

  1. পড়লাম, প্রিয় মানুষটিই জীবন সঙ্গীর জায়গায় থেকে অবলোকন করেছেন, অনুভূত বেশকিছু পাঠকের সামনে এনেছেন। জানলাম, মুগ্ধ হলাম। আমার প্রিয় দ্বয় ভালো থাকুন সবসময়।

  2. চমৎকার লেখা। কবি শান্তা মারিয়ার জন্য শুভকামনা।

  3. কবি শান্তা মারিয়াকে ফুলেল শুভেচ্ছা আর শুভকামনা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা