প্রচ্ছদবই নিয়েপ্রবাস ও প্রেমের কবিতায় সাজ্জাদ বিপ্লব

লিখেছেন : তাজ ইসলাম

প্রবাস ও প্রেমের কবিতায় সাজ্জাদ বিপ্লব


তাজ ইসলাম

বহুদিন পর তুমি স্টুডিও গেলে। ফটো তুললে।/ফটোগ্রাফি দেখলে।/ সান্নিধ্য পেলে ফটোগ্রাফারদের।/ কত কিছু জানলে। কত কিছু শিখলে।
শেখালেও কত কিছু।/

তারপর নিজেই হয়ে গেলে অবাক ফটোগ্রাফি।

( ফটোগ্রাফি) সাজ্জাদ বিপ্লবের কবিতা।

সাজ্জাদ বিপ্লব কবিতা লেখেন সহজ বয়ানে, সরল বাক্য, স্পষ্ট বক্তব্যে। সাজ্জাদ বিপ্লবকে বলা যায় কবিতায় তৃণমূলের কণ্ঠস্বর। কবিতায় নেই কোন জটিলতা, নেই দুর্বোধ্যতার কঠিন পর্দা বা অভেদ্য দেয়াল।
কবিতার পাঠক তাই পাঠ ও উপলব্ধির সরলরেখার সহাবস্থান তৈরী করতে পারেন অতি সহজে। এবং সাবলীল পাঠে মনোনীবেশ ঘটিয়ে পাঠ করতে থাকেন, ‘তুমি বিয়ার পান করো/ মাঝ রাতে ফিফথ এভিনিউ যাও/( ফিফথ এভিনিউ)।

কবিতা মূলত একজন কবির বহুমাত্রিক উপলব্ধির প্রতিক্রিয়া। দেখার, শোনার, বোঝার, জানার অভিজ্ঞতার বয়ানে কবি ব্যক্ত করেন কাব্য প্রতিক্রিয়া। কিন্তু একজন কবি যখন একটি বই লেখেন একজন ব্যক্তির কথা, চলার প্রতিক্রিয়ায় তখন তিনি আচ্ছন্ন থাকেন চিন্তার সংকীর্ণতায় কিংবা প্রভাবিত হন একক শক্তির বলয় প্রভাবে।
তার দ্বারা প্রভাবিত বা তার লেখার শক্তির জবাব দেওয়াটাকে করে তোলেন অপরিহার্য করে। অথচ কখনো কখনো এড়িয়ে গিয়ে, অবজ্ঞা করেও প্রতিবাদ করা যায়, তাকে তুচ্ছ করেও রাখা যায় আলোচনায় না এনে। কবিদের কেউ কেউ এমনটা করে। একটা দুটো লেখায় জবাব দিয়ে ক্ষান্ত দেওয়াই বেহতর। এবং কেউ যদি বড় করে ঘোষণা দেয় এই বইটির একেকটি পৃষ্ঠা তার একেকটি কথার জবাব। তখন তাকে বরং মুখ্য করে তুলে ধরা হয় অনিচ্ছাতেই। কতিপয় পাঠকও বিষয়টিকে তখন ভিন্নভাবেই দেখে।

কবি সাজ্জাদ বিপ্লবের এই বইয়ের প্রায় কবিতার মূল চরিত্র তুমি। কে এই তুমি, কেন তুমিকে হাজির করেছেন বারবার কবিতায়? তা কবির ঘোষণায় অস্পষ্ট থাকলেই উত্তম।

একজন মহাকালের পাঠকও তার তুমিকে লক্ষ করে বলতে পারবে,
‘এখনো আছো/ এখনো থাক/( থাকা না থাকা)’।
অথবা বলবে, ‘এই যে, তুমি আমার/ সবটুকু চাচ্ছো/ না দেওয়ার টুকু সহ/ আমাকে না ভালো বেসেই/ আমাকে না ভালো দেখেই/( এই যে)’।

সাজ্জাদ বিপ্লব কবিতায় তুচ্ছ বিষয়কেও হাজির করতে পারেন উদাহরণ যোগ্য করে। বিষয় তাই তার চারপাশে জড়ো থাকে সর্বদা। তিনি লিখেন, ‘ তারপর হঠাৎ তোমার মনে হলো/ এই জীবন, মানুষ জীবন, পিঁপড়ের মতো/( পিঁপড়ে)’

কবিতার বিষয় হিসেবে বেচে নিয়েছেন পিঁপড়েকে এবং তুলনা করেছেন শ্রেষ্ঠ মানব জীবনের সাথে। মানুষ যত যাই বলুক জীবন তার ক্ষুদ্র ও সামান্য পিঁপড়ের মতোই অতি নগণ্য।

এতক্ষণ কথা বললাম সাজ্জাদ বিপ্লবের সদ্য প্রকাশিত কবিতার বই ‘প্রেম ও প্যারিস’ নিয়ে।
তিনি যাপন করছেন প্রবাস জীবন। দেশ, দেশের জলবায়ু থেকে বহু বহু দূরে তার অবস্থান। তবু হৃদয় রয়েছে বাংলাদেশ ও বাংলাভাষার উর্বর ভূমি লগ্নতায়। তিনি সুদূরে থেকেও আছেন শিল্প সাহিত্য চর্চায় মগ্ন। তারই ফলাফল বছর-বছর প্রকাশিত সাহিত্য -শিল্পের মলাটবদ্ধ প্রকাশ। ‘ প্রেম ও প্যারিস’ তার কবিতার বই। অনেকগুলো তরতাজা কবিতার সমন্বিত আকার ‘প্রেম ও প্যারিস’। কবিতাগুলো আকারে ছোট কিন্ত ভাবে তাৎপর্যময়। যে কোনো পাঠককে তৃপ্ত করবে একেকটি কবিতা। আমরা তার বইটির ব্যাপক প্রচার কামনা করি।

প্রেম ও প্যারিস
[ তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাস পড়ে লেখা কবিতাসমূহ ]
সাজ্জাদ বিপ্লব
প্রকাশক: নতুন প্রকাশ। ঢাকা, বাংলাদেশ।
প্রকাশকাল :ফেব্রুয়ারি ২০২৫
বিনিময় মূল্য: ১৮০ টাকা।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা