আবু তাহের তারেক
যে রাস্তায় হাটা ধরলাম
………….
যে রাস্তায় হাটা ধরলাম
তার অস্তিত্ব বিলীন
যে গাড়ির যাত্রী হইলাম
তা ভাংগাচোরা
যে যাত্রীর কথা ভাবলাম
সে গরহাজির
এক মহা ফ্যাসাদে পড়লাম
লাল জুলাইয়ের পরে
………..
জুলাইয়ের মুয়াজ্জিন আমরা
………..
জুলাইয়ের মুয়াজ্জিন আমরা
জুলাইয়ের আজান দেই
খোয়াবের চাইতে মিছিল উত্তম
উঠো রে উঠো রে হেই
ইকামত দেই লাল জুলাইয়ের
দায়িত্ব নেই ভাই বইনের
খাড়া হও খাড়া হও কাতারে আসো
এক সারে আছমানে পরিন্দার লগে ভাসো
আমরা জুলাইয়ের দাগা খাইছি
আমরা বিচ্ছেদের গীত গাইছি
………..
লাল জুলাই
……….
যত ওয়াক্ত হয়
যত দেজাভ্যু ঘটে
সকাল বিকাল দুপুর বয়
অলিতে গলিতে
কুনু কিছু দিয়া কিনতে পারবা না
আসল জরুরী মুহূর্তরে
জুলাই একটা বাস্তবতা
একটা লাল নিশানা
আমরা বাইচা থাকি জুলাইয়ে
খোয়াব দেখি জুলাইয়ে বাচার
………..
আমাদের জুলাই
………..
অনেকের মনে জুলাই কবরস্ত হইছে
তারা জানাজা পড়ার ফুসরত পাইতেছে না
নূর মোস্তফার আম্মার জুলাই চলতেছে
আমরা নূর মোস্তফার আম্মা
মাতম বুকে নিয়া নিদ পাড়ি
মাতমের সাথে দিন শুরু করি
আমাদের জুলাই চলবে







