আফসার নিজাম
আবরার একটি ফুটন্ত ফুল
………………..
আবরার তুমি একটি ফুটন্ত ফুল
ওরা তোমার ডাল ভেঙে রেখে গেছে বুয়েটের ভেতর
অথচ তারা জানে না বুয়েট একটি বাংলাদেশী ফুলের টব
এখানে নির্যাতন করে রক্ত ঝরালে বৃষ্টি হয়
এখানে হত্যা করলে রোপিত হয় ফুলের বীজ
ফুলে ফুলে ছেয়ে যায় সমস্ত শিক্ষালয়
হলে হলে অঙ্কুরউদ্গম হয় ফুলগাছ
টকটকে লাল বিপ্লব হয়ে ফোটে রক্তজবা
লাল লাল শ্লোগানে ফোটে শিমুলফুল।
আবরার তুমি একটি ফুটন্ত ফুল
ওরা তোমার ডাল ভেঙে রেখে গেছে বুয়েটের ভেতর
অথচ তারা জানে না বুয়েট একটি বাংলাদেশী ফুলের টব
এখানে নারীদের মতো রাজপথে ছড়িয়ে পড়ে কৃষ্ণচূড়া
মায়ের কোল ছেড়ে ছুটে আসে কচি কচি লালগোলাপ
বিপ্লবের গ্রাফিতি আঁকা রক্তকবরী, আর বিনয়ী নয়নতারা।
স্বাধীনতার স্পর্শ ছুঁয়ে আজ বিশ্ব জানে-
আবরার একটি ফুটন্ত ফুল বুয়েট একটি ফুলের টব
বাংলাদেশ একটি শহীদী ফুলের বিছানা।
লীগ ভারতী
……………..
ফারাক্কা বাঁধ ভেঙে যাবে
এই ভয়েতে কাঁপলো কেউ
পিত্তি তাদের জ্বইলা গেলো
এই বুঝি এই আসলো ঢেউ
ভেঙে যাবে বাঁধ না শুধু
ভেঙে যাবে দেশ তাদের
আবরার ফাহাদ সেই বিষয়টি
দেখিয়ে দিলো ইন্ডি-মা’দের।
ইন্ডি-মা’দের ‘র’য়ের ছানা
মুজিববাদী অন্ধ-কানা
আঘাত করে বুয়েট প্রতিভাকে
নিভিয়ে দিতে জ্ঞানের প্রদীপটাকে
আবরারকে মেরে করে খুন
ভেবে ছিলো নিভিয়ে দেবে
বাংলাদেশটা চিবিয়ে দেবে
কিন্তু তারা ভুল করিয়া জ্বালালো আগুন
সেই আগুনে মরলো পুড়ে
লীগ ভারতী মাফিয়াদের নুন।







