প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ

লিখেছেন : মাহদী মল্লিক

কবিতাগুচ্ছ

মাহদী মল্লিক

মন খারাপ নিয়ে

যখন শুয়ে থাকি বিচারহীনতার দেশে

তখন তাকিয়ে দেখি মাকে,

আর দেখতে দেখতে বলি

বাবাকে বলে দিবেন

পরম্পরায় তার ছেলেরা যেন হয় না ধর্ষক

তখন মাকে দেখলাম

কাস্তে হাতে বসে আছেন জরায়ুর কাছে।


বাংলা জুড়ে দাও স্লোগান
রাষ্ট্র কেনো শোক বাগান?


ভুইলা গেছি আছিয়া নাম
ভুইলা যামু রামিছাও,
ধর্ষক শালায় জামিন পাইবো
রাষ্ট্র আমায় বলবে ম্যাও!


মরলো যখন রামিছা
ধর্ষক কয় আইন মিছা!


বুকের অরণ্যে একটি হরিণী দৌঁড়াচ্ছে
হরিণীটি কোথায় গিয়ে থামবে জানি না

বুকের অরণ্যটি আমার
পুড়ে যাবে, নাকি সবুজই থাকবে জানি না

৬.
তোমার জন্য ঝাঁপ দিয়েছি গাঙে
ঝাঁপ দিয়েছি, ঝাঁপ,
স্রোত আমার করছে না গো কিছু
কেবল সংকটে উত্তাপ।

৭.
তুমি ছিঁড়ে ফেলবে বলেই–
আমি ফুল হয়ে ফুটে ছিলাম

৮.
তোমারে ভালোবেসে হৃদয়
বিরতিহীন সংলাপ রটে যায়

৯.
আটলান্টিক সমুদ্র স্নানে ভিজে আছে
আমার কেয়া পাতার মন। তোমাকে
ভেবে নিয়েছি তাই, উপকূলীয় অঞ্চল!
ঝড় দেবে, জল দেবে, দেবে না শুধু
তোমার গভীরতা বুঝতে পারার সামর্থ্য

১০.
প্রদীপটা সারা রাত জ্বলেছিল জ্বল-জ্বল অঙ্গভঙ্গিতে।

হাওয়ার সাথে নেচেছিল গোটা রাত জুড়ে, অলৌকিক লাগেনি মোটেও––

প্রদীপটা হয়তো আগের জন্মে

নিঁখুত ভাবে অনুসরণ করেছিল আমাকে পুড়ে যাওয়ার শিল্পে!

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Mohammad Burhan on গুচ্ছ কবিতা
কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা