প্রচ্ছদকবিতাজুলাইয়ের কবিতা

লিখেছেন : আফসার নিজাম

জুলাইয়ের কবিতা

আফসার নিজাম

কমপ্লিট শাটডাউন
………….

প্রিয় দেশবাসী
আজ আমরা ঐতিহাসিক ফ্যাসিস্ট কন্যার সামনে এসে দাঁড়িয়েছি
তার বাপও একদিন আমার বাবার সামনে এসে দাঁড়িয়েছিলো
তার সমগ্র প্রশাসন, পোষা কর্মীবাহিনী, লুটেরা ব্যবসায়ী
বেশ্যা নারীবাদী, বেহায়া সাংস্কৃতিক কর্মী, বাকশাল এবং
সীমান্তের ওপার থেকে নিয়ে আসা চিন্তার আগ্নেয়াস্ত্র নিয়ে।
তার দৃষ্টান্তমূলক মৃত্যুর পরও আবার এসে দাঁড়িয়েছে তার কন্যা
পিতার হত্যার বিচারের নামে হত্যা করছে দেশের মানুষ
গুম করছে তার চিন্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা সাক্ষীবৃক্ষ
আয়নাঘরে বন্দী করেছে চলমান সময়ের দেশপ্রেমিক নেতা
লুটে নিচ্ছে দেশের সম্পদ, ব্যাংকগুলোকে করছে শূন্য
চেতনার নামে বিভাজন করে রেখেছে দেশের ঐক্য

প্রিয় দেশবাসী
এই ফ্যাসিস্ট, খুনি, ভারতের দালাল ছাত্র হত্যায় মেতেছে
এক সময় তারা হত্যা করেছে দেশের অতন্দ্র প্রহরী বিডিআর
এক সময় শাপলা চত্ত্বরে তারা হত্যা করেছে কোমলমতি শিশু
আর বাংলাদেশের সম্মানিত আলেম সমাজের প্রতিনিধিদের
যুদ্ধাপরাধের নামে হত্যা করেছে প্রিয় রাজনীতিবিদদের

প্রিয় দেশবাসী
আজ আমরা দাঁড়িয়ে গেছি ফ্যাসিস্ট হাসিনা খুনির সামনে
আজ আমরা দাঁড়িয়ে গেছি ভারতের তাঁবেদারির সামনে
আজ আমরা দাঁড়িয়ে গেছি স্বার্থবাদী আমলাদের সামনে
আজ আমরা দাঁড়িয়ে গেছি গুম আর হত্যাকরী প্রশাসনের সামনে
আমাদের গন্তব্য আমরা নির্দিষ্ট করে ফেলেছি
আমরা নয় দফা থেকে এক দফায় উন্নিত করেছি
আমরা কমপ্লিট শাটডাউন দিয়েছি
প্রবাসী ভাই ও বোনেরা দিয়েছে রেমিটেন্স শাটডাউন
গার্মেন্টসের ভাই ও বোনেরা দিয়েছে ফ্যাক্টরি শাটডাউন
ছাত্র-ছাত্রীরা দিয়েছে স্কুল কলেজ মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শাটডাউন
অফিস আদালত শাটডাউন
গাড়ি রেল শাটডাউন
হাসিনার প্রতিটি সাহায্যকারী হাতই আমরা শাটডাউন করে দিয়েছি
আমাদের ফেরার আর কোনো পথ অবশিষ্ট নেই
তারিক বীন যায়েদের মতো আমাদের ফেরার জাহাজ জ্বালিয়ে দিয়েছি।

প্রিয় দেশবাসী
আমাদের সন্তান টগবগে যুবক লাল ঝাণ্ডা নিয়ে দাঁড়িয়ে গেছে রাজপথে
আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার লাল হয়ে গেছে
লাল হয়ে গেছে সামাজিক মাধ্যমের প্রতিটি দেয়াল
ইউটিউবের কন্টেন্ট জুড়ে লাল সংবাদে ছেয়ে গেছে
রাজপথে মিছিলে রাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে
খুনের মহোৎসব করছে তাবেদার খুনি হাসিনার পুলিশ বাহিনী
আমরা পিছনে ফিরবো না…
আমরা কমপ্লিট শাটডাউন দিয়ে দিয়েছি
তাদের জেতার সম্পূর্ণ পথ রুদ্ধ করে দিয়েছি
লক্ষণ সেনের মতো তাদের পরাজয় নিশ্চিত
আমাদের বিজয় অবশ্যম্ভাবী।

………….
চোখ হারানো বিপ্লবীর কবিতা
………….

আমরা স্বাধীন দেশের পরাধীন মানুষ
আবছা অন্ধকারে বসবাস করি
অতিথি পাখির মতো আমরা এক আগন্তুক
পাশের বাড়ির কালীনীর ইচ্ছায় আমাদের সংসার চলে
সীমান্তের ওপার থেকে উড়ে আসে আমাদের চলার সবক
লেফ্ট
রাইট
লেফ্ট
আমরা চোখ খুলি : অন্ধ করে দেয়
আমরা কথা কই : মুখ সেলাই করে দেয়
আমরা মিছিল করি : আমাদের বুকের উপর গুলি চালায়
আমরা অধিকার চাই : রাবার বুলেট মারে

রাবার বুলেটে আমাদের চোখ অন্ধ হয়ে গেছে
আমাদের হৃদয় এখনো চোখে দেখে
আটষট্টি হাজার বর্গমাইলের প্রতিটি গ্রাম আমরা দেখতে পাই
তারা আজ স্বাধীন– কথার রঙধনু উঠেছে আকাশে।

……..
মুগ্ধ
……..

বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার শহর
রক্তের দাগ যেনো মুছে না যায়
সাঈদের হাত ধরে বৃষ্টির মিছিল
মুগ্ধর পানিগুলো অশ্রু গড়ায়

……….
প্রিয় বাংলাদেশ
………..

প্রিয় বাংলাদেশ
আমি বহুদিন তোমার রাজপথ দিয়ে মিছিল করিনি
কী করে মিছিল করবো!
রাইফেল আর লাঠি নিয়ে রাজপথে দাড়িয়ে আছে
ফ্যাসিবাদী পুলিশ আর দলকানা দানব
রাস্তায় বেরুলেই লাঠির আঘাতে ক্ষতবিক্ষত হবো
কিংবা টার্গেটকৃত গুলিতে লুটিয়ে পড়বো রাস্তায়
টিভির পর্দায় দেখতে পাবে আমার রক্তক্ত মুখ।

প্রিয় বাংলাদেশ
আমি কম্পিউটারের সামনে বসে মিছিলের ছবি দেখি
কতোদিন বন্ধুদের সাথে দেয়ালে দেয়ালে চিকা মারিনি
কতোদিন পোস্টার লিখে সাঁটাইনি দেয়ালে
মাথায় পট্টি বেঁধে, হাতে পতাকা নিয়ে
স্লোগানে স্লোগানে মুখরিত করিনি রাজপথ।

প্রিয় বাংলাদেশ
এবার আমি মিছিলে যাবো
কোমরে গামছা বেঁধে তৈরি আছে কৃষক বন্ধু
কলকারখানা বন্ধ করে তৈরি আছে শ্রমিক ভাই
লেফ্ট রাইট করতে করতে এগিয়ে আসছে দেশপ্রেমিক সৈনিক
পুলিশ, র‌্যাব, আনসার আর বিজিবির জোয়ান
মিছিল করতে করতে চলে আসছে
ইশকুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী
চলে আসছে গার্মেন্টস থেকে আমাদের প্রিয় বোনেরা
আসছে জেলে, তাঁতি, কামার, কুমার
আজ রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত হবে
প্রকম্পিত হবে ফ্যাসিবাদের মসনদ।

…………..
বের হয়ে যাও আমার সীমানা থেকে
…………..

আমার ছাপান্ন হাজার বর্গমাইল থেকে বেরিয়ে যাও
লীগ-লীগ বারুদের আগ্নেয়াস্ত্র
চাপাতি সন্ত্রাস, হেলমেট শয়তান
লোহার রড আর হকিস্টিক ছাত্র।
রক্তজবার মতো লাল রঙে ছেয়ে গেছে আকাশ
লাল গোলাপের মতো রঙিন হয়ে গেছে জমিন
বাংলার সবুজ প্রকৃতিতে আজ লাল বসন্ত…
এবার তোমার বিদায় হওয়ার পালা কালোকোট
ছিচঁকাদুনে কালো কান্না সিজেফ্রেনিয়া কালো আগস্ট।
গেট আউট ডাইনি, রক্তখেকো পিশাচ
আমার সীমানা পার হয়ে হয়ে যাও– ভাতারনগর
পার হয়ে যাও তোমার ছলাকলাময় শিল্পকলা নিয়ে
চেতনার দুয়ার বন্ধ করে ফিরে যাও
ফিরে যাও বাঙালি জাতিয়তাবাদের দামড়া বাছুর
ফিরে যাও তোমার তোমার বাবার স্বৈরশাসন
আর ফিরে এসো না… ফিরে এসো না আমার পদ্মা মেঘনা যমুনা তীরে
আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে শপথবন্ধ
আমাদের শপথের সাথে তোমার কোনো সম্পর্ক নেই
স্বৈরাচারী খুনি হাসুর সাথে বাংলাদেশের কোনো সর্ম্পক নেই
স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনির কোনো সম্পর্ক নেই।

………….
যে কবিতা লিখতো
………….

আমি এমন একজনের কথা বলতে পারি
যে কবিতা লিখতো
তার কবিতা লেখা বন্ধ করার জন্য আঙুল কেটে দিয়েছে
আমি একজন সাংবাদিকের কথাও বলতে পারি
যার নাক ফাটিয়ে গিলেছিলো শাসকের পোষাপ্রাণী
আমি এমন আরো একজনের কথাও বলতে পারি
যাকে শাদা পোষাকের প্রাণীরা উঠিয়ে নিয়ে যায়
তার মা, তার স্ত্রী, তার সন্তান আজো তার পথ চেয়ে বসে আছে
কিন্তু তার লাশটিও খুঁজে পাওয়া যায়নি
আমি একজনের লাশ বুড়িগঙ্গায় ভাসতে দেখেছি
আমি একজনকে হাতুড়ি দিয়ে পা ভেঙে দিতে দেখেছি
আমি একজন স্কুল পড়ুয়া কন্যাকে ধর্ষণ করতে দেখেছি
তখন আমার ক্ষ্যাপাটে মেজাজ অন্ধকার ভেদ করে বেড়িয়ে আসে
ভবিষ্যৎ আলোর ঝলকানি দেখার জন্য
যেখানে মানুষে মানুষে ভেদাভেদ শূন্য হয়ে যাবে
মৈত্রী বন্ধনের জন্য গান গাইবে কালো কোকিল
ফেরেস্তারা মার্চ করতে করতে স্যালুট করবে
হুর গেমান মানুষের জয়যাত্রা নিয়ে আবৃত্তি করবে কবিতা।

…………..
একটি কবিতা লিখুন
…………..

বৈষম্যবিরোধী আন্দোলন করার জন্য
যে ছেলেটিকে হত্যা করা হয়েছিলো
তার মা আজ ইউনিভার্সিটিতে গিয়েছিলো
ভার্সিটির দেয়ালে সন্তানের গ্রাফিতি দেখে
গ্রাফিতি স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েছেন
তার কান্না থামাতে কারো সহস হয়ে ওঠেনি
একজন কবি শহীদকে নিয়ে কবিতা লিখেছে
সে পাঠ করছে কবিতা, মা কান্না করছে
সেদিন এই হত্যা নিয়ে যে কবি কবিতা লিখেনি
তার কবিতা পঁচা পুকুরের পানির মতো অপঠিত থাকবে
ইতিহাসের পৃষ্ঠায় তার কোনো কবিতা স্থান পাবে না
গণমানুষের অধিকার আদায়ে তার কবিতা
হয়ে উঠবে না আন্দোলনের হাতিয়ার
আলোচনা বা সমালোচনায় আসবে না তার কবিতা
একদিন দেশের মানুষ ভুলে যাবে সেই কবির কথা
কারণ সে মানুষের অধিকাকের পক্ষে দাঁড়ায়নি
প্রিয় কবি সমাজ এখনো সময় ফুরিয়ে যায়নি
হত্যাকারীর বিরুদ্ধে একটি কবিতা লিখুন
ছেলেহারা মায়ের জন্য একটি কবিতা লিখুন
সন্তান হারা পিতার জন্য
ভাই হারা বোনোর জন্য
এবং বোনহারা ভাইয়ের জন্য একটি কবিতা লিখুন
এবার ঘোষণা করুন
যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমার কবিতা
ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার কলম
হত্যা গুম আর নিপিড়নের জন্য আমার সৃজন।

………….
লাল লাল রক্ত
………….

বিশ্ববিদ্যালয় পাশ করে যে ছেলেটি
একটি সরকারি চাকরি পাবে বলে
পড়ার টেবিলে মুখগুজে বসে ছিলো
তার শার্টের রঙ টকটকে রঙ লাল

সব ছাত্রের মা অপেক্ষায় বসে থাকে
সারাদিনের ক্লাস করে কিছু তরুণ
বসে থাকে লাইব্রেরির বারান্দায়
তারপর রাতের অন্ধকার চিরে
আড্ডা শেষে হলে ফেরে
ঝলমলে আলোর স্বপ্ন নিয়ে

রাত গভীর হলেই কিছু ছাত্রলীগার
চাপাতি আর পিস্তল নিয়ে
হেলমেট পরে ঘুড়ে বেড়ায়
শিকারি শকুনের মতো রক্তের নেশায়
হামলে পরে সাধারণ ছাত্রের উপর

কলাভবনের সামনে ঘাসের উপর
ছাত্রটির শাদা শার্ট লাল হয়ে গেছে
কিছুটা সামনে এগুলো দেখেতে পাবেন
ইট দিয়ে থেতলে দেয়ার মাথা
রক্তে জমাট বেধে আছে সবুজ ঘাসে।

এই দৃশ্য দেখার সাহস আমরা হয়নি
তার বদলে দেখেছি ঢাবির বড় বড় গাছ
রক্তে মাখা শাদা শার্ট
গলায় ঝুলানো আইডি কার্ড
তখন ক্যাম্পাস জুরে হাজার হাজার চোখ
বিশ্ববিদ্যালয় হয়ে রাজপথ ছেয়ে যাচ্ছে
হাজার হাজার বিপ্লবী পা
মুহূর্তে টিয়ার গ্যাস লাঠি চার্জ
চেতনার চাপাতি মিছিল
সাঁজোয়া যান, কাটাতারের ব্যারিকেড

তারপর আবার রক্ত, লাল লাল রক্ত।

………..
জুলাই মুয়াজ্জিন সাদিক কায়েম
…….…..

খুন করার পর তুমি যে শোক পালন করো
মেট্রোরেল ও টিভি ভবনের জন্য যে অশ্রুপাত করো
সেই শোক ও অশ্রুপাতকে প্রশ্ন করে সাদিক কায়েম
সে তোমার শোকের পতাকাকে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে
কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে
খুন হওয়া হোসেনের রক্তের মতো
তোমার বুলেটে খুন হওয়া তারুণের রক্তের মতো
চোখে মুখে লাল কাপড় বেঁধে সাদিক কায়েমরা
রাজপথে ছড়িয়ে দেয় বিপ্লবের রেনু
ভার্চুয়াল আকাশ লাল করে দেয় প্রোফাইল পিক
গণমাধ্যমে ছড়িয়ে দেয় লাল প্রেসরিলিজ
মুহূর্তেই বিপ্লব কারবালার লাল রক্ত হয়ে
মুহূর্তেই বিপ্লব বাংলার তারুণ্যের রক্ত দিয়ে
ভোরের লাল টকটেকে সূর্যের মতো উদিত হয় বিজয়
বিজয়ের সূর্য দেখে কালো অন্ধকার পালিয়ে গেলে
স্বাধীনতার আজান দেয়– মুয়াজ্জিন সাদিক কায়েম
সেজদায় লুটিয়ে পড়ে বিশ কোটি বাংলাদেশী হৃদয়।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Mohammad Burhan on গুচ্ছ কবিতা
কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা