নকিব মুকশি
উম্মুল ফ্যাসিস্ট
…………..
ইন্টারনেটের শাটডাউনের
গুড়ুম গুড়ুম অন্ধকারে
গুমোট করা বদ্ধ ঘরে
ডানা ঝাপটায় মা পাখিরা
রক্তবৃষ্টি অটোক্রেটের
নির্মমতার অর্ডারে—
‘কথা ক’ যে জোয়ার তোলে
মিছিল-মিছিল হুঙ্কারে
ধোঁয়ায় ধোঁয়ায় ঢাকা পড়ে
শহর-নগর, বুলেট করে পিরিত—
দুপুরমণি দুপুরমণি
ঝরবে মরবে তবু গাইবে
জোয়ার-জোয়ার
জুলাই জয়ের সংগীত—
‘আলো আসবে’ নামটা দিয়ে
সংঘ খোলে আলোর ঘাতক
ঘাসের ডগায় শিশির হাসে
রক্তভেজা শাওন মাসে
উজান দিয়ে শহিদ জাগে
খসায় ভীরু অতীত
শাটডাউনের অন্ধকারে
দরজা ভাঙে কে রে?
গুমের মাতা দিছে বার্তা
জেলে ভরো ধরে
পিপীলিকার মতো করে
রাস্তায় নামে জনতা
রিয়া গোপদের লোকান্তরে
অন্তরীক্ষে অম্লতা
ঘুণ কবজে জাগছে তারপিন
সটান তরী-মাস্তুল—
শঙ্খ বাজে সাম্পলার বাজে
ফুটছে রেবেল গুল
বঙ্গোপসাগর উতলে ওঠে
করবে এবার উসুল—
বাজায় তালে রাজপথেরা
তবলা ভেরী দামাল কাহন
অস্তে নামুক পুতুল
গোলটা দিল হাজার সাঈদ
পিপল করল অ্যাসিস্ট—
কবির কওম লুকায় লাজে
পালায় উম্মুল ফ্যাসিস্ট
…………
গোরখোদক
…………
শাওন ধারায় রক্ত ঝরায়
বুবুর কিলার লীগ—
আবু সাঈদ হলেও শহিদ
করবে শিকার মিগ
পরছে শাওন টিয়ার গাউন
ব্যারিকেডে দেশ—
রংপুর থেকে এঁকেবেঁকে
জোয়ার আসে বেশ
সামনে ঝুঁকে চওড়া বুকে
ঠেকায় বুলেট যত—
বুবুর বুকে পতন ঢোকে
হুড়মুড়িয়ে তত
মিথ্যার ঝুড়ি খুলছে বুড়ি
লেবু টিভির পর্দায়—
জুলাই কাঁদে দেশটা খাদে
কাঁদে হাজার মায়
ফেবু জুড়ে নিত্য ঘোরে
দুপুরমণি এলিজি—
চওড়া চিম্বুক বাণে কিংশুক
জুলাই বড় ফৌজি
পয়লা শাওন করুণ টাউন
সাঈদ-সাঈদ আহুতি—
নীতির পোশাক পরে ফাসাক
করছে দেশের ক্ষতি
আঞ্জুমানরা করল দাফন
হাজার শহিদ বেওয়ারিশ—
মা পেলো না ছেলের কবর
কেন্দে বেড়ায় অহর্নিশ
বিচার বিচার আইনের খেলা
মায়ের কান্না থামে না—
পথে পথে দুপুরমণি রঙে আঁকা
জুলাই নামের আল্পনা
পাশের রাজার কালা জাদু
পারল না তো বাঁচাতে—
শোকের মাসেই উড়াল দিল
মরণথাবা এড়াতে
শাওন শাওন বুবু ক্লাউন
খুঁড়ল নিজের গোর—
দিকে দিকে আওয়াজ ওঠে
শীঘ্রই আসছে ভোর
…………
হাসু ডাইনি
…………
জুলাই জুলাই জুলাই
ডাইনি জিদে
একে খেলো ওকে খেলো
পেটটা ভরে
পালাই পালাই পালাই
জুলাই জুলাই জুলাই
শাওন শাওন রক্ত দিয়ে
জেন-জি দিল তাড়া
মরল হাজার দিকে দিকে
মুক্তি আনল তারাই
জুলাই জুলাই জুলাই
রাস্তায় রাস্তায় দিনে-রাতে
জবা জবা পাখিগুলো
থেঁতলে দিল মাড়াই
জুলাই জুলাই জুলাই
নুড়িবৃষ্টি নামায় তারা
হাজার পাখি পরানহারা
হাসু ডাইনির দ্বারাই
জুলাই জুলাই জুলাই
থতমত আঁধার যত
ঘিরে ধরে, বানায় তারা
মানুষ পোড়ার কড়াই
জুলাই জুলাই জুলাই
পোলাহারা মায়ের চোখে
বাবাহারা মেয়ের বুকে
বইছে নদী খোয়াই
জুলাই জুলাই জুলাই
ঘরের মধ্যেও শিশুর বুকে
হাসুরা দেয় মরণকামড়
মুক্তি আসে সহসাই
জুলাই জুলাই জুলাই
হাজার হাজার মুষ্টিহস্ত
বানের মতো ছুটে এসে
করল দেশটা অকুপাই
জুলাই আমার দুপুরমণি
জুলাই হইছে লাল
জুলাই দিয়েই ছিলে নেব
ফ্যাসিবাদের ছাল







