প্রচ্ছদকবিতাজুলাইয়ের কবিতা

লিখেছেন : মামুন সুলতান

জুলাইয়ের কবিতা

মামুন সুলতান

চব্বিশ: স্বাধীনতার ঘোষক
………….
ভোটচুরির দিবস থেকে বিজয়ের শহিদ মিনার
চব্বিশের গণফুল সঘন দিনের তীব্রতম চেতনায়
উড়ন্ত উল্লাসে বজ্র-উচ্ছ্বাসে সাহসের প্রতিধ্বনি
আমাকে নামিয়ে দিলো মিছিলের শ্লোগানে

চব্বিশ এসেছিলো বলে দেখা হয়েছিল
জুলাই আগস্টের রণ-নিশানে
লাল-সূর্যোদয়ের মতো নব-লালিমায় চোখ রেখে
আগস্টের উত্থানে শত-আশঙ্কা মাড়িয়ে
সবুজ ঘাসের মতো শত-কোটি মানুষের চোখ-মুখ হাত দৃঢ়-প্রত্যয়ে লংমার্চ টু গণভবন

তুমুল বৃষ্টি নেমেছে সেদিন তুমুল সাহসে
গুলি বর্ষিত দিবসে মৃত্তিকা-মোহনায় একে একে
শয়ে শয়ে লাশ হয়ে শুয়ে গেলো বিজয়ের পথে
ওরা চব্বিশের গণহত্যার বলি স্বাধীনতার ঘোষক
শুদ্ধ-দেশের স্বপ্ন বুননের সিঁড়ি
নকশিকাঁথার লালপ্রাণ রক্তসুতো

চব্বিশের সূর্য ডুবেছে এইমাত্র
পিছনের রক্তপিঠে রেখে গেছে নষ্টনারীর নষ্টালজি
হাসিনাবাদের নরহত্যার নৃশংস নজির
হাসিনার আয়নাঘরে লুকানো যাবে না চব্বিশ
পঁচিশের পর অতপর যতকাল আসবে এই বদ্বীপে
ক্রমান্বয়ে শহিদেরা জাগিয়ে দেবে ঘুমন্ত বাংলাদেশ
চব্বিশ অনাগত দিনের ফুটন্ত ইতিহাস।
৩১/১২/২৪

২. এই জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশ
………….

পশুর মতো জ্বালিয়ে মারার নির্মম রাত
জ্যান্ত মানুষের চোখ তুলে উল্লাসে মাতা দিন
ট্যাগ লাগিয়ে মেধাকে স্তব্দ করার জিঘাংসা
জঙ্গি নাট্যমঞ্চের ট্র‍্যাজেডি বিকেল ছিলো এদেশে

নির্বিচারে দিশেহারা দুর্দিনে মানুষ কেঁদেছিল খুব
বাকরুদ্ধ ছিলো সুরেলা কোকিলের কণ্ঠস্বর
কানাঘুষো খুচরো কথাও ছিলো মস্ত অপরাধ
নীরব বাকশালে নত হতো দাপুটে দামাল নেতা

কথায় কথায় জেল লোহার শিকল আর হাতবেড়ি
পুলিশ-র‍্যাবের ক্রসরীতি
ডিবি অফিসের লোমহর্ষক রাত
আয়নাঘরের আড়াই গজের জীবন
এখনও গা শিউরে ওঠে ভয়ে আহা কী ভয় ছিলো

হাতে হাতে নেমে এলো জুলাই
কাঁধে কাঁধে ঢেউ উঠলো জুলাই প্লাবনে
মুখে মুখে গগন বিদারি শ্লোগান মুক্তির গান
হৃদয়ে হৃদয়ে ঐক্য জাতপাতহীন পদধ্বনি

এই বাংলা সেদিন উত্তাল উজ্জীবিত দশদিক
এই বাংলা সেদিন সমুদ্র-প্লাবনের মত দুর্বার
এই বাংলা সেদিন পাহাড়চূড়ার মতো ব্যারিকেড
এই বাংলা সেদিন জনজোয়ারের জয়োৎসব

রাজু ভাস্কর্যের মিলিত সুরে প্রতিধ্বনিত সারাদেশে
“পিছনে পুলিশ সামনে স্বাধীনতা”
একটা মরবে দশটা আসবে
দশটা মরলে হাজারে হাজারে
রাজপথের অগ্নিঝরা সেই জুলাই বিপ্লবে
আমার প্রাণের আচানক সাহস বিপ্লবী জুলাই

দশ দিগন্ত কাঁপিয়ে জুলাই এসেছিলো এই এদেশে
মৃত্যুর কাফনে মোড়া হাজার লাশের নিশান জুলাই
সাঈদের টানটান বুকের মতো দুঃসাহসী জুলাই
মুগ্ধের পানি লাগবে ধ্বনির মতো তৃষ্ণার্ত জুলাই

পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হওয়া জুলাই
আহত গাজির মত হাসপাতালে কাতরানো জুলাই
নিহত পুত্রের বুকে কান্নারত মায়ের আর্তনাদ জুলাই
পঙ্গু যুবকের হাত হারিয়ে শ্লোগান তোলা জুলাই

জুলাই মানে যুদ্ধের মাঠ কারবালার ময়দান
জুলাই মানে রক্তের নদীতে ভাসমান ইতিহাস
জুলাই মানে রাইফেলের সামনে টান টান বুক
জুলাই মানে বোনের কণ্ঠে নারীর জাগরণ

জুলাই মানে মাসের মতো তিরিশদিনের নয়
জুলাই মানে ছত্রিশ দিনের বিরল ক্যালেন্ডার
জুলাই মানে ফিরে আসা নব্য একাত্তর
জুলাই মানে চব্বিশের নতুন স্বাধীনতা

এই জুলাই দুর্নীতির গহীন গোরস্থান
এই জুলাই রাষ্ট্রদ্রোহির ফাঁসির ফরমান
এই জুলাই স্বৈরাচারের নির্ঘাত নির্মূল
এই জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশ।

৩. শহিদ আলিফ
………….

আলিফ শহিদ হলো
হলুদ পেষার মত সারা শরীর থেতলে দিয়েছিল
ত্রিশূলের দাঁত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলেছে পিঠের চামড়া

কী নিষ্ঠুর কী নির্মম অনাচার
আইনের পোশাক পরা আলিফ বাঁচতে চেয়েছিল
বাঁচাতে চেয়েছিল স্বদেশ
দাঙ্গাহীন সম্প্রীতির মহাসুন্দরে আলিফের মন-মঞ্জিল

বৈষম্যহীন ভূখণ্ড আঁকতে চাওয়া কিংবা
ন্যায়ভিত্তিক রাষ্ট্র কিংবা সম-অধিকার নিশ্চিত আন্দোলন
আলিফের হাত উত্তলিত হয়েছে জনতার মিছিলে

ইহকালীন ইনসাফ রক্তপাতহীন হৃদয়-সম দেশ
প্রতিটি মানুষের জন্যে আলিফ ন্যায়দণ্ডের দাবিদার
মুষ্টিবদ্ধ দুটিহাত সাহসের প্রতীক হয়ে উচ্চারিত সত্য
প্রতিধ্বনিত শ্লোগানে ডাহুকের মতো আলিফের কণ্ঠ

সাম্প্রদায়িক গেরুয়া চাদরতলে লুকিয়ে রাখে ত্রিশূল
জটাচুলের খোঁপায় বেঁধে রাখে চাকু
কপালে অঙ্কন করে প্রতিহিংসার ট্যাটু কিংবা তিলক
কৃষ্ণের নামে চালিয়ে দেয় মুখোশরাজ্য

এরাই আমার ভাই আলিফের খুনি
দেশদ্রোহী ঘাতক হয়ে এই দেশে আস্তানা গড়ে
ভিনদেশী দালাল হয়ে আমার দেশের সর্বনাশে
দিনরাত জপে যায় রহস্যময় জপধ্বনি

আলিফ আজ শহিদ
ওদের হাতেই খুন হলো আমার ভাই
আলিফের নামে গড়ে উঠুক ঐক্যের মানবপ্রাচীর
ধর্ম-বিদ্বেষ দূর হোক ফেসিস্টমুক্ত বাংলাদেশে।

ত্রাস নয় শান্তি চাই বিদ্বেষ নয় ঐক্য চাই
রাজনীতিতে রহস্যময় আর দ্বন্দ্ব নয়
বহুমত হয়ে যাক দেশপ্রেমের নামে একআত্মা
একটি মাত্র ধারা শহিদ আলিফিয় মুসলমান।

৪. অপরিহার্য বিপ্লব
………….

তিতুমীরের মতোন আবু সাইদ বুকের বোতাম খুলে
পদ্মার স্রোতের মতো জানিয়ে দিলো জাগতে হবে ফের
একাত্তরের মতোন খুব সাহসে দাঁড়িয়ে গেলো ভ্যানগার্ড
প্রাচীর হয়ে দাঁড়ালো সৌধের মতো মুক্তির মহাকাল

জুলাই আগস্টে বৃষ্টির রঙ ছিলো লাল
রোদের চেহারা ছিলো অবিকল কৃষ্ণচূড়া
কাশবন উড়ানো বাতাসের গায়ে লেগেছিল আগুন
রাজপথে উত্তলিত হাতে মিশেছিলো নবযৌবন

নষ্ট রাজনীতি সেদিন পুলিশ হয়ে নেমেছিল
দাঙ্গা-দাইয়ুসেরা তাক করেছিল স্নাইপার
অব্যর্থ-নিশানে বুকে ছুঁড়েছিলো বিদেশি বুলেট

চেতনার মাফিয়াচক্র কোনদিন দেখেনি গোলাপ
পলাশরাঙা নদীতে কাটেনি সাঁতার
উত্তাল সাগর দেখেনি কোনদিন শুয়োরের জাত
হৃদয়ে পৌঁছেনি কোটি মানুষের আর্তনাদ
দুর্বিন চোখে কেবল গুনেছিল ব্যাংকের মহিপাল

গণতন্ত্র গিলেছিলো রাতের অন্ধকারে
অন্ধকার ছিন্ন করে ঝাঁকে ঝাঁকে নেমেছিল আবাবিল
সে দৃশ্য কেবল একাত্তরে দেখেছিল একবার
আরাফাতের মতো লক্ষ জনতার আচানক ঢেউ

অবাক সে দৃশ্য আরো আশ্চর্য সেই অনুভূতি
অবারিত স্বপ্নের মতো ব্যাকুল জুলাই আগস্ট
মানুষের কাঙ্ক্ষিত অধিকার অপরিহার্য বিপ্লব।

৫.আহা কী সুন্দর এই দেশ
……………

বুকের ব্যাথাটা কমে গেছে তুমি কি বুঝতে পারছো?
অযথা চিন্তার রেশ ততটা নেই
বৃক্ষের মতো সটান দাঁড়িয়ে দেখছি সজীব পৃথিবী
আয়নাঘর থেকে বেরিয়ে আকাশ দেখার মতো
মাটিকে স্পর্শ করার মতো হঠাৎ ভালো হয়ে গেছি

শিরায় শিরায় রক্ত চলছে ঠিকঠাক মতো
এই মনে এই দেহে উচ্চরক্তচাপ ছিলো সেইকালে
এখন টের পাই না বলে বলতে পারি
বলতে পারো কিংবা ধরে নিতে পারো
নদীর মতো স্বাভাবিক হয়ে গেছি

এই দেশ ভালো থাকলে আমিও ভালো থাকি
সমাজ-বিপ্লবে বৈপ্লবিক অনুভূতি আমারও সমান
গুম নেই খুন নেই আহা কী সুন্দর এই দেশ

হে বিপ্লবী নাগরিক তোমাদের অযুত-নিযুত সালাম
শহিদের রক্তে জেগে থাকুক প্রিয় বাংলাদেশ।

এই শোনো
তোমাকে আর বলতে চাই না
বুকে ব্যথা বেড়েছে আমার বুকে মালিশ করে দাও
এই দ্যাখো আমি ভালো হয়ে গেছি
আমি আজীবন ভালো থাকতে চাই।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Mohammad Burhan on গুচ্ছ কবিতা
কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা