রুবেল আহম্মেদ
১।
অহংকার
বৃহৎ চাঁদও আড়াল হয়
কিঞ্চিত মেঘের ভিড়ে—
২।
ধৈর্য
হাজার পাতা বুকে নিয়ে
ঝড়-রোদ উপেক্ষা করে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকে
একটি গাছ—
৩।
আহ্বান
পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ধ্বনি
মসজিদ থেকে ভেসে আসে
মুয়াজ্জিনের পবিত্র আযান
৪।
মাটির দেহ
যা দিয়ে নির্মাণ
তা দিয়েই শেষ–
মাঝপথে মেখে নিই
কত দামি সাবান
৫। লেনদেন
তুমিও বাঁচো
আমিও বাঁচি
তুমি দাও অক্সিজেন
আমি দিই কার্বন ডাইঅক্সাইড।
৬।
কবিতা
সে তো এক আত্মা
যখন-তখন আসে না
নির্জন ভরদুপুরে
কিংবা গভীর রাতে
মস্তিষ্কে বসায় আসর
৭।
বিসর্জন
নিজেকে নিঃশেষ করে
আঁধার মুছে আলো ছড়ায়
একটি মোমবাতি
৮।
ন্যায়বিচার
নিজের ফাঁসির দাবিতে
বারবার দাঁড়াই কাঠগড়ায়
তবু বিচারক বধির–
রায় ঝুলে থাকে নীরবতায়
৯।
কবি
মাথায় ভর করে
কথার ঝুড়ি
খাতার পাতায় নেমে আসে
কলমের নীরব কালি
১০।
বই দিবস
কবি একদিন নিশ্চিহ্ন হয়
থেকে যায় তাঁর কবিতা
বুকসেলফের নিরব কোণে
সারি সারি ঘুমিয়ে থাকে বই–
১১।
অসুখ
তোমাকে দেখার ব্যাধি
আমার অন্তরে আমৃত্যু থেকে যাবে–
……………
জামালপুর







