প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ

লিখেছেন : নূরুল ইসলাম খান

কবিতাগুচ্ছ


নূরুল ইসলাম খান

১ । স্বপ্ন

সেদিন আমি ঘুমিয়ে ছিলাম
দুপুরে,
স্বপ্নে দেখি আমার মাথার
ওপরে,
নামছিল এক বিমান!

পাইলট কী অন্ধ-রে!
নামাইলো কোন্ বন্দরে!
এত্তো বড় জিনিস!

বা’হাত দিয়ে আস্তে করে ধরিঙ,
তাকিয়ে দেখি বিমান তো নয়!
ফড়িঙ!
স্বপ্ন তখন ফিনিস ।

২। জান্নাতি সুখ

শীতল জলে চিতল মাছ
পুকুর পাড়ে তালের গাছ
তালের গাছে বাবুইর বাসা
দোলে,
পৃথিবীতেই জান্নাতি সুখ
সে সুখ মায়ের কোলে ।

৩ । কপাল

আমার বাড়ি পাকুটিয়া
টিয়াপাখি সঙ্গে নিয়া
ভাগ্য গুণি পরের,
ভাগ্য নিয়ে খেলছি তবু
যায় না অভাব ঘরের !

৪ । স্বভাব

বাঙালি আর বাংলাদেশি
কাজের চেয়ে কথা বেশি
এত কথা কইতে তারা জানে!
এখন আবার মোবাইল থাকে কানে!

কথা যদি শুরু করে
কথা কী আর থামে!
প্রশংসাতে কৃপণ হলেও
পটু সে বদনামে!

৫ । মধ্যবিত্ত

আমি মধ্যবিত্ত
দেখো আমার চিত্ত
সেখানে কী খরা!
আল্লাহ জানেন কোন্ ধাতুতে
আমার হৃদয় গড়া!

আমি মধ্যবিত্ত
কষ্ট করি নিত্য
পড়ছি তবু পিছে!
সারাক্ষণই তাকিয়ে থাকি
ওপরে আর নিচে!

আমি মধ্যবিত্ত
জ্বলে আমার পিত্ত
পিত্ত পুড়ে ছাই!
আমি আমার কষ্ট কাকে
কী করে বুঝাই!

৬ । একটি ছেলে

জৈষ্ঠ্যমাসের দুপুরে
সূর্য মাথার ওপরে।

একটি ছেলে বেয়াড়া
খাচ্ছে পেড়ে পেয়ারা।

খাচ্ছে কী আর!
ছিঁড়ছে বেশি ,
দিচ্ছে দূরে ঢিল।
সেই ছেলেটার সাথে আমার
কোথায় যেন মিল!

সেই ছেলেটা দাঁড়িয়ে ছিল
গোয়াল ঘরের চালে,
তাকে দেখে হারিয়ে গেলাম
আমার কিশোরকালে।

৭ । টেকনিক্যালের মোড়ে

টেকনিক্যালের মোড়ে
সন্ধ্যা এবং ভোরে
কত্তো মানুষ ঘোরে!
এত মানুষ তাদের মাঝে
পাইনা শুধু তোরে!

টেকনিক্যালের মোড়ে
সবকিছু হয় টেকনিক্যালি
হয়না কিছু জোরে!
তার সাথে নেই প্রেম-পিরীতি
পরাণ তবু পোড়ে।

৮ । Intelligent Mad

আম্মু এখন Mom.
মায়ের চেয়ে তার মমতা
একটু হলেও কম।

আব্বু এখন Dad.
নিশ্চয়ই সে বাবার চেয়ে
একটু হলেও Bad.

আমি ভীষণ Sad.
কারণ বাড়ির পোষা বিড়াল
সেও হয়েছে Cat!

Tit For Tat.
আমি এখন বাপ-মা হারা
Intelligent Mad.

৯ । কাবার কাবা

কাবা গিয়ে হজ্ব করিলেই
হবে সে আলহাজ ,
হৃদয় কাবার বিশুদ্ধতাই
দীন ইসলামের কাজ।

কাবা সেতো আল্লাহতালার
আনুষ্ঠানিক ঘর,
কাবার কাবা নিশ্চয়ই সে
পবিত্র অন্তর!

১০। হারাধন কষ্টে আছে

ভেড়ামারা, ঘোড়ামারা,
বাঘমারা দিয়ে,
কাগমারী, চিলমারী,
নীলফামারী গিয়ে,
দেখে এলাম হারাগাছে
হারাধন কষ্টে আছে ।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Mohammad Burhan on গুচ্ছ কবিতা
কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা