প্রচ্ছদসাম্প্রতিকসরকারকে যে কথা না বললেই নয়

লিখেছেন : সাজ্জাদ সাঈফ

সরকারকে যে কথা না বললেই নয়


ডাঃ মোঃ রমজান সরকার(সাজ্জাদ সাঈফ)

সরকার স্রেফ নিজেদের ভিতরকার পলিসি মেকারদের আরো স্পষ্ট করে বললে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক, সাংস্কৃতিক উপদেষ্টাদের অদূরদর্শিতা তথা ইনটেলেকচুয়াল অদক্ষতার জন্য রাষ্ট্রীয় অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের পলিসিতে একের পর এক ভুল সিদ্ধান্তে জনগণের মধ্যে অস্বস্তি ও অসন্তোষের শিকার হচ্ছে যার মূল ফায়দা নিতে যথেষ্ট হোম ওয়ার্ক কম্পলিট বিরোধি দলের। এই যে প্রবাদপ্রতিম কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ স্যার ৫ই আগস্ট হতে চাদার জন্য উত্যক্তির শিকার হয়ে নোটিস করেও বারবার দলীয় হাইকমান্ড হতে কোনো সুরাহা পাচ্ছিলেন না আমরা নিশ্চিত এই বিষয়টি সম্পর্কে আপনাকে আগে কেউ অবহিত করেই নাই আর কালের কণ্ঠের ভিডিও ফুটেজমাত্রই যুবদল সভাপতি স্যারের কাছে ছুটে গেলেন বিষয়টি তো পলিসি মেকার বুদ্ধিজীবিদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের প্রমাণ, মানে হইল দৃশ্যত এইটাই প্রমাণিত কালের কন্ঠ নিউজ না করলে চাদাবাজের অত্যাচার থামতই না মানে হাইকমান্ড উপযুক্ত পদক্ষেপও নিত না স্যারকে অপদস্থ করাও থামত না।

বিএনপি সত্যিকার অর্থে ক্ষমতার দাপটওয়ালা হোমরাচোমরায় ভরে গেছে আর প্রধানমন্ত্রী জানতেই পারছেন না তারই কাছে গুরুত্ব পাওয়া লোকেরাই তাদেরকে সুযোগ করে দিতেছে জিয়া দম্পতির জীবনের বিনিময়ে সর্বোচ্চ জনপ্রিয় দলটারে গণশত্রুতে পরিণত করার মত হীনপ্রকার ক্রিমিনাল এক্টিভিটিজের।

আওয়ামী লীগকে বারবার ধ্বংস হতে ফিরিয়ে রাজনৈতিক দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করে আসতেছিল তার ইন্টেলেকচুয়াল উইংস/কালচারাল উইংস। বিএনপিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে যে শক্তিশালী কালচারাল/ইন্টেলেকচুয়াল উইংস উপহার দিয়ে গেছিলেন আজকের বিএনপিতে গণমানুষের পালস রিড করবার উপযুক্ত সেই কালচারাল/ইন্টেলেকচুয়াল উইংসের অবশিষ্ট নাই। থাকলে গণভোটকে বিএনপি গণসহায়করূপে আরো স্মার্টলি ডিল করতে পারত, জুলাই সনদ কার্যকরের বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপে বিরোধী দল সামান্য সুযোগও পেত না জেন জি’কে দিয়ে সরকারকে বিব্রতকারী অনশন আয়োজনের, ইত্যাদি ইত্যাদি।

আমি অধম সাজ্জাদ সাঈফ সরকার(ডাঃ মোঃ রমজান সরকার) বিনা পয়সায় বিএনপির ধ্বংসপ্রাপ্ত কালচারাল/ইন্টেলেকচুয়াল উইংস পুনরুজ্জিবীত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদৃষ্টি ও মরহুমা বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব দেশপ্রেমিক ইন্টেলিজেন্সের সু-সমন্বয় করতে প্রস্তুত আছি। দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের চিরস্থায়িত্ব আমাদেরই পরপ্রজন্মের জন্য স্বনির্ভর বাংলাদেশ রেখে যেতে অত্যাবশ্যক। অন্তত আমার সন্তানদের জন্য অপরিহার্য বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতির উপযুক্ত বুদ্ধিবৃত্তিক অস্তিত্ব দৃশ্যমান করতেই বলা যায় নিজেরই উত্তরাধিকারদের স্বার্থে প্রস্তাবটি রাখলাম৷ ক্ষমতায় বলীয়ান অন্যদের কাছে আপাতদৃষ্টিতে আমার কথাবার্তা পাগলের প্রলাপ মনে হবে কিন্তু আমার কথাগুলার গভীরতা যে অল্প কয়জন উপলব্ধি করতে সমর্থ হবেন তাদেরকেও জিজ্ঞাসা বিএনপি জিয়া দম্পতির রেখে যাওয়া আমানত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জীবনের বিপন্নতা জেনেও অসংগত ব্যক্তিবর্গের বিষয়ে কেন নিশ্চুপ তা জানি না। কিন্তু এই দেশের সবগুলি কালচারাল ও ইন্টেলেকচুয়াল ফ্যাসিস্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে টানা ১৭ বছর হাজারো নির্যাতন নিপীড়ন হত্যাচেষ্টা হুমকি উপেক্ষা করে জুলাইয়ে প্রথম সারিতে থেকে সাংস্কৃতিক সংগঠক হিসাবে এমনকি নিজ সন্তানেরও জীবনের মায়া ত্যাগ করে মিছিলের সামনে ঠেলে দিয়ে আর্মির গুলির সামনেই তাকে দিয়ে গ্রাফিতি আঁকিয়ে জীবন বাজি রেখে লড়ে গিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে সর্বাধিক শহীদের দলটির জন্য দিনরাত এক করে রাজনৈতিক বয়ান তৈরি করে জিয়া সাইবার দল’র হয়ে নির্বাচনে সর্বোচ্চ কাউন্টার ন্যারেটিভে প্রতিপক্ষের ঝানুদের অব্দি নতজানু করে বিএনপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও কোনো পদ পদবি দাবি না করে নিজের কাযে ফিরেও জনভোন্তির কথায় আজ এই কথাগুলি না বলে পারলাম না৷ আপনারা যেভাবেই আগান হাইকমান্ডের অদূরদর্শীতায় প্রধানমন্ত্রীর ভবিষ্যৎই সংকটাপন্ন বিধায় আজ এভাবে হাইপার হয়ে কথাগুলা বললাম। শুনলে ভালো ছাড়া মন্দ হবে না, না শুনলে কিচ্ছু করার নাই। বিএনপির যদি ক্ষতি হয় তবে এই কথাগুলি আমলে না নিবার জন্যই হবে বলছি না তবে এই কথাগুলির সত্যতা অচিরেই প্রমাণিত হবে বিএনপির সামনে।

অনেক নম্রভাবে কলাম লিখে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশি জাতীয়তাবাদকে অমরত্বের অসংখ্য উপায় এর আগে আলাপ করেও বুঝেছি প্রধানমন্ত্রীর দেয়া ওয়াদা ধূলিস্যাৎ করতে দলের আপাত গুরুত্বপূর্ণরাই যথেষ্ট। আর কিই বা করতে পারি একজন সামান্য জুলাই সংগঠক লেখক কবি হয়ে।

ভুলত্রুটি মার্জনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জুলাই পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার করিতকর্মা ব্যক্তিত্বের দেখা পেতে চাইছে দেশের মানুষ একদম লাইক ফাদার লাইক সান!

লেখক
কবি, সংগঠক, গীতিকার, অনুবাদক, মনোচিকিৎসক।
প্রধান নির্বাহী
জাতীয় ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ
উত্তরবঙ্গ সমন্বয়ক
বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন
প্রতিষ্ঠাতা আহবায়ক
বেঙ্গলি কালচারাল সোসাইটি
সিনিয়র যুগ্ম আহবায়ক
জিয়া সাইবার দল।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_img
- Advertisment -spot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Mohammad Burhan on গুচ্ছ কবিতা
কামরুন নাহার on গুচ্ছ কবিতা
ফরিদ ভূঁইয়া on জুলাইয়ের কবিতা
Mehedi Hasan on তেলাপোকা